সরকার শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়নে কাজ করছে : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান
- Update Time : ০২:১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশে যে উন্নয়ন করেছে বিগত কোন সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে চলছে। দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি প্রবাসীদেরকে এগিয়ে আসার আহবান জানান। সুনামগঞ্জের জগন্নাথপুরে শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার হাবিবনগরে জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিদর্শন উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এ কথাগুলো বলেন। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টর সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এমএ নুরের সভাপতিত্বে ও সেক্রেটারি হাছনাত আহমদ চুনুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওযামী লীগের অন্যতম সহ-সভাপতি জননেতা সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, যুক্তরাজ্য থেকে প্রকাশিত সাপ্তাহিক নতুন দিন পত্রিকার সম্পাদক মুহিব চৌধুরী,

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ নেতা আঙ্গুর মিয়া, আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আ.লীগ নেতা আইয়ুব খান, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি জয়নাল আবেদীন খান, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আব্দুস শহিদ, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি সৈয়দ জামিল, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ জিতু মিয়া, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ আলোচনা সভায় অংশ নেন। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে মন্ত্রীকে ক্রেস্ট প্রদান করা হয়।




























