সরকারের পাশাপাশি স্ব স্ব অবস্থান থেকে শিক্ষার জন্য কাজ করুন- অাজিজুস সামাদ ডন
- Update Time : ০৪:১৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক, সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, মেরীন ইঞ্জিনিয়ার আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, শিক্ষার উন্নয়নের জন্য সচেতন সমাজ এর পাশাপাশি বিত্তবান এবং সরকারের শিক্ষার বাস্তব মুখী কর্মসুচি তুলে ধরার অাহব্বান জানান। জগন্নাথপুর পৌর শহর ইকড়ছই হাজি তছলিম উদ্দিন এর বাড়িতে ওয়াকার ফাউন্ডশ বাংলাদেশের উদ্যােগে শিক্ষা উপকরন বিতরণ উপলক্ষ এক অালোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে অাজিজুস সামাদ অাজাদ উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি রুপালি বেগমের সভাপতিত্বে ও অাল অামিন নাঈমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজউদ্দিন অাহমদ বলেন, তরুন শিক্ষিত সমাজ শিক্ষার উন্নয়নের জন্য কাজ করলে এ অঞ্চলে সাফল্য অাসবে শিক্ষার ক্ষেত্রে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর অাবাব মিয়া, উপজেলা সাংগঠনিক সম্পাদক অাঃলীগের জয়দ্বীপ সুত্রধর বিরেন্দ্র, জগন্নাপুর বাজার সম্পাদক জাহিরউদ্দিন অাহমদ, কিবরিয়া রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ’র সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক মোতাহির অালী, পৌর সভাপতি ছালিক অাহমদ পীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রারেন, তখদ্দুছ মিয়া, মইন উদ্দীন, যুগ্মসম্পাদক জাহাঙ্গীর অালম, সংগঠনের প্রচার সম্পাদক অালী হোসাইন, ফাতেমা বেগম, খাদিজা বেগম, সাহিদুর রহমান, অামিনুল ইসলাম, অাকতার হোসাইন, সামসুল হক প্রমূখ।






















