০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকারের পক্ষ থেকে বন্যা দূর্গতদের পর্যাপ্ত খাদ্য সহায়তা দেয়া হবে- মুহিবুর রহমান মানিক এমপি

  • Update Time : ০৮:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সরকার বন্যার্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা, ওষুধ ও গৃহহীন হয়ে পড়া মানুষের ঘর নির্মানেও সহায়তা করছে সরকার। অতীতেও দূর্যোগের সময় শেখ হাসিনা সরকার সুনামগঞ্জবাসীকে এক বছর খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছে। বর্তমান মহামারি করোনা ভাইরাসের কারনে মানুষ যখন ঘরবন্দী সেই মুহূর্তে একের পর এক তিন দফা বন্যায় এ অঞ্চলের মানুষকে বিপর্যস্ত করেছে। অসহায় এসব মানু্ষকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদান করা হবে। বৃহস্পতিবার ছাতক উপজেলার জাউয়াবাজার, চেচান পয়েন্ট, জালালপুর পয়েন্ট ও বড়কাপন পয়েন্টে বন্যার্তদের মাঝে চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসব স্থানে প্রতি পরিবারকে ১০ কেজি করে ৪০০ বন্যার্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করেন তিনি।

চাল বিতরণ কালে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃগোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুবুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মাসুদ জামান, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, মখলিছুর রহমান, অতুল দেব, এড. সামছুর রহমান, আছকির আলী মেম্বার, ছমরু মিয়া, শামীম আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম রশিদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. ছায়াদুর রহমান, ইউপি সদস্য সাজিল হোসেন বাবুল, আব্দুর রহমান, রাজন তালুকদার, আলকাব আলী, মাহমুদ আলী, আনোয়ার মিয়া, সদস্যা সুভা রানী দাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, জেলা ছাত্রলীগ নেতা টিএম রায়হান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা জাকারিয়া আমিন জিকো প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে প্রবাসীদের অর্থায়নে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নে প্রথম দফা বন্যা ও ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ১৯ পরিবারের মধ্যে তিন বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়। ধারন বাজারে ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা নজির হোসেন লাহিনের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। পরে তিনি আনুষ্ঠানিকভাবে ১৯ পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন। বিকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বটেরখাল নদীতে আনুষ্ঠানিকভাবে ২০ কেজি মৎস্য পোনাও অবমুক্ত করেন মুহিবুর রহমান মানিক এমপি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সরকারের পক্ষ থেকে বন্যা দূর্গতদের পর্যাপ্ত খাদ্য সহায়তা দেয়া হবে- মুহিবুর রহমান মানিক এমপি

Update Time : ০৮:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০