সরকারের ছত্রছায়ায় একটি সিন্ডিকেট দ্রব্য মূল্য বৃদ্ধির মাধ্যমে বাজার অস্থিতিশীল করে রেখেছে : মিজানুর রহমান চৌধুরী
- Update Time : ১০:২৮:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেছেন, বাজারের নিয়ন্ত্রন হারা গণবিরোধি বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় বার-বার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের ছত্রছায়ায় থাকা একটি ব্যবসায়ী সিন্ডিকেট নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধি করে বাজারকে অস্থিতিশীল করে রেখেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা এখন মারাত্মক হুমকির মুখে পড়েছে। বাজার নিয়ন্ত্রনে সরকার সম্পূর্নভাবে ব্যর্থ। ভোটাধিকার হরণকারী অযোগ্য এ সরকাররের হাত থেকে মুক্তি চায় জনগণ। শনিবার বিকেলে ছাতক শহরে তৈল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ছাতক উপজেলা ও পৌর বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরত, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান নজরুল হক, ফরিদ উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, সহ–প্রকাশনা সম্পাদক গোলাম হোসেন শাকিল,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, জসিম উদ্দিন সালমান, পৌর বিএনপির সদস্য কনু মিয়া মেম্বার, ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, লিয়াছ উদ্দিন, কয়েছ মিয়া, আতিকুর রহমান, মিজানুর রহমান আমরু, বিএনপি নেতা আশরাফুল আলম, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন সাগর, মতিউর রহমান,সুনামগঞ্জ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাসুক আহমদ, জেলা যুবদলের সহ অর্থ সম্পাদক সৈয়দ মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, জেলা যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক এড আব্দুল আহাদ, জেলা যুবদলের সদস্য সাজ্জাদুর রহমান সাজ্জাদ, গাজী মিলটন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শংকর কুমার দাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, আজিজুর রহমান আয়েছ,খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামিম, কামাল হোসেন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সমসু মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ কামাল তালুকদার, আবু তালেব, আলা উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু তায়্যিব চৌধুরী, হিমেল চৌধুরী রাব্বি প্রমুখ।




























