১১:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সমৃদ্ধ দেশ গড়তে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে- কে এম আবদুল্লাহ আল মামুন

  • Update Time : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা কে এম আবদুল্লাহ আল মামুন বলেছেন, একদিকে দেশজুড়ে চলছে দুর্নীতির মহোৎসব। অন্যদিকে খাদ্যাভাবে মানব জীবন আজ বিপর্যস্ত হয়ে পড়েছে। দারিদ্র্য আর অভাবের কষাঘাতে জর্জরিত মানবতার আর্তনাদে দেশের বাতাস ভারী হয়ে উঠছে। আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ফ্যাকাশে আর বিবর্ণ হয়ে পড়েছে গরীব মানুষের ঘরে। এমনি পরিস্থিতিতে পবিত্র মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে দারিদ্র্য বিমোচনে দায়িত্বশীল ব্যাক্তি এবং প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। তাহলেই গড়ে উঠবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। খেলাফত মজলিস সিলেট মহানগরীর কোতোয়ালি পূর্ব থানা আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। শুক্রবার বিকেলে নগরীর ইউনাইটেড সেন্টারে শাখা সভাপতি মুহাম্মদ রেজওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাসুদ আহমদ, শিক্ষা ও যুব সম্পাদক মাওলানা খায়রুল ইসলাম, বিমানবন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি লিটন আহমদ জুম্মান। শাখা সাধারণ সম্পাদক জাহেদ আহমদ চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কোতোয়ালি পূর্ব থানার বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ শাবাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল আহাদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান আহমদ, ১৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, ১৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সমৃদ্ধ দেশ গড়তে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে- কে এম আবদুল্লাহ আল মামুন

Update Time : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২