সবুজ শ্যামল সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- Update Time : ০৮:০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের দক্ষিণ সুরমার নুরজাহান মোমেরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন তরফদার বলেছেন, লেখাপড়ার পাশাপাশি জ্ঞান অর্জন করতে হলে বেশি করে অধ্যাবসায় বাড়াতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের জাতি গঠনের কর্ণধার। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষিত জাতির বিকল্প নেই। সবুজ শ্যামল সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থা সামাজিক ও ক্রীড়া ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একাডেমী ভবনে সবুজ শ্যামল সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলামের সভাপতিত্বে ও সবুজ শ্যামল সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরজাহান মোমেরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক বায়েস আহমদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, সংস্থার উপদেষ্টা, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শরীফ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সবুজ শ্যামল সমাজ কল্যাণ ক্রীড়া সংস্থার সভাপতি মিসবাহ উদ্দিন মোহন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজিয়া খানম, শিপন রৌদ্র পাল, মাওলানা জিলাল আহমদ, শাখাওয়াত হোসেন আকন্দ, রেহেনা আক্তার উর্মি, কাকলী আক্তার ও ওয়ারিছ আলী, সংস্থার সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ রাজু, সহ সম্পাদক আহসান হাবিব রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক- ছালেহ আহমদ শিপু, সমাজ-কল্যাণ সম্পাদক- ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক নাদির হোসেন জুনেদ, সহ ক্রীড়া সম্পাদক রুবেল আহমদ, মামুন আহমদ, প্রচার সম্পাদক আদিলুজ্জামান তুহিন, সহ প্রচার সম্পাদক মাছুম আহমদ, মিনহাজুর রহমান, সদস্য লিমন আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি





























