০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সবচেয়ে বেশি শিক্ষক নিয়োগ পাচ্ছেন সুনামগঞ্জে, কম মৌলভীবাজারে

  • Update Time : ০৬:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাচ্ছেন ৩৭ হাজার ৫৭৪ জন। এর মধ্যে সিলেট বিভাগের চার জেলায় নিয়োগ পাচ্ছেন ২হাজার ২৬৮জন শিক্ষক। সবচেয়ে বেশি নিয়োগ পাচ্ছেন সুনামগঞ্জ জেলায়। এ জেলায় নিয়োগ পাওয়া শিক্ষক ৮১২ জন।আর সবচেয়ে কম নিয়োগ পাচ্ছেন মৌলভীবাজার জেলায় ৩৯৭জন। এছাড়া সিলেটে ৫২৫ ও হবিগঞ্জ জেলায় ৫৩৪ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে। ১৪ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকে ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন ও ডোপ টেস্ট রিপোর্ট সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে। স্বাস্থ্যগত সনদে প্রার্থী কোনো দৈহিক বৈকল্যে ভুগছেন কিংবা উল্লিখিত পদে নিয়োগযোগ্য নয় মর্মে উল্লেখ থাকলে তিনি নিয়োগের জন্য বিবেচিত হবেন না। এ ছাড়া নির্বাচিত প্রার্থীদের ৩১ ডিসেম্বরের মধ্যে পরিচিতি প্রতিপাদন ও সব নথি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সব মূল সনদ (সব সনদের মূল কপি, জাতীয় পরিচয়পত্র, তিন কপি পুলিশ ভেরিফিকেশন ফরম যথাযথভাবে পূরণকৃত), সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ/প্রত্যয়ন এবং ডোপ টেস্ট রিপোর্ট, প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট কোটার সনদসহ সশরীর উপস্থিত হতে হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সবচেয়ে বেশি শিক্ষক নিয়োগ পাচ্ছেন সুনামগঞ্জে, কম মৌলভীবাজারে

Update Time : ০৬:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২