১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে প্রাণ গেল মোটরসাইকেল চালকের
- Update Time : ১১:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মাসুম আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগরের তালেরতল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম উপজেলার তাজপুর ইউনিয়নের দুরাজপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার হতে গোয়ালাবাজার যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের তালেরতলে একজন পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


























