০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়কে প্রাণ গেলো কলেজ ছাত্রীর
- Update Time : ০২:৩৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মোটরসাইকেল ও সিমেন্টবাহি কাভার্ড ভ্যানের মাঝে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার বিকালে সিলেটের বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিন বাজারে সিএনজি স্ট্যান্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত কলেজ ছাত্রী সুহেনা আক্তার (২২) বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকার আলিমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে। সে বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের ছাত্রী বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জানা যায়, স্ট্যান্ডে দাঁড়ানো ছাত্রী মোটরসাইকেলের ধাক্কায় কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা খেয়ে সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিয়ানীবাজার থানার ওসি তদন্ত ছবেদ আলী জানান, দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীর মৃত্যুর খবর শুনেছি, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।




























