০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে হবিগঞ্জে নিজের প্রতীকে ভোট দিতে পারবেন না ১২ প্রার্থী!

  • Update Time : ০১:৪৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেও নিজের প্রতীকে ভোট দিতে পারবেন না হবিগঞ্জের চারটি আসনরে ১২ জন সংসদ সদস্য প্রার্থী। নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটার তালিকাভুক্ত না হওয়ার কারণেই নিজের প্রতীকে ভোট দিতে পারবেন না এইসব প্রার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘ওই ১২ জনপ্রার্থী অন্য এলাকায় ভোটার তালিকাভুক্ত, বিধায় তাঁরা এখানে ভোট দিতে পারবেন না। তবে নিজের এলাকায় গিয়ে ভোট দিতে পারবেন। ’নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিলেট নগরীর ভোটার তালিকাভুক্ত গাজী মোহাম্মদ শাহেদ, কুমিল্লা জেলার মোসা. ইয়াসমিন আক্তার মুন্নি এবং হবিগঞ্জ জেলা সদরের বাসিন্দা মো. নুরুল হক। বানিয়াচং-আজমিরীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় জেলা সদরের বাসিন্দা মুশতাক আহমেদ ও শংকর পাল এবং চুনারুঘাট উপজেলার খায়রুল আলম। এছাড়া সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ উপজেলার হবিগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকার বাসিন্দা বদরুল আলম সিদ্দিকী, মাধবপুর উপজেলার মো. আনছারুল হক, শাহীনুর রহমান ও বানিয়াচংয়ের নোমান মিয়া। এদিকে, মাধবপুর-চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন নবীগঞ্জ উপজেলার বাসিন্দা আবু ছালেহ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সংসদ নির্বাচনে হবিগঞ্জে নিজের প্রতীকে ভোট দিতে পারবেন না ১২ প্রার্থী!

Update Time : ০১:৪৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩