০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ অধিবেশনে যোগ দিলেন মনসুর

  • Update Time : ১০:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: শপথ নিয়েই জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার–২ আসন থেকে নির্বাচিত হন সুলতান মনসুর। ৩ জানুয়ারি নবনির্বাচিত সাংসদদের শপথ অনুষ্ঠিত হয়। তবে সেসময় শপথ নেননি সুলতান মনসুর। দলের সি্দ্ধান্তের বাইরে গিয়ে বৃহস্পতিবার সকালে শপথ নেন তিনি। এর কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার বিকেলেই তাকে দল থেকে বহিষ্কার করে গণফোরাম।

তবে দল থেকে বহিষ্কার হলেও বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন সুলতান মনসুর। সন্ধ্যা সাড়ে ৬টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক শুরু হলে এতে যোগ দেন তিনি।স্পিকারের আসনের বাম পাশে বিরোধী দলের আসনের দ্বিতীয় সারিতে সুলতান মনসুরকে আসন দেওয়া হয়।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সংসদ অধিবেশনে যোগ দিলেন মনসুর

Update Time : ১০:০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯