সংসদে আলেম প্রতিনিধি জরুরি- আলহাজ্ব মাওলানা আতাউর রহমান
- Update Time : ০১:৩৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি, সিলেট ২ আসন থেকে সম্মিলিত জাতীয় জোটের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মাওলানা আতাউর রহমান বলেছেন, অসৎ নেতৃত্বকে পরিহার করা সময়ের দাবী। যে যেখানেই অবস্থান করুন না কেনো আলেম মুত্তাকী ও জনগণের জন্য নিবেদিত প্রার্থীকে নির্বাচিত করুন। প্রিন্সিপাল হাবীবুর রহমান রহ. আজীবন অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াই করে গেছেন। তার অসমাপ্ত কাজ করার জন্য সংসদে আলেম প্রতিনিধি জরুরি।
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাবেক ছাত্রনেতা, অনলাইন একটিভিস্ট মাওলানা রুহুল আমীন সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, মাওলানা রেদওয়ানুল বারী সিরাজী, আর জে মামুন চৌধুরী, মাওলানা ইমরানুল বারী সিরাজী, সাংবাদিক দেলওয়ার হোসেন, হেকিম সৈয়দ আনোয়ার আবদুল্লাহ, সাবেক ছাত্রনেতা মুফতি আবদুর রহিম সাইদ, ইসলামী ছাত্র মজলিস নেতা সাদিক সালিম সহ অন্যান্য মিডিয়া ব্যাক্তিবর্গ।
আলহাজ্ব আতাউর রহমান নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া এই মুহুর্তে জনগণের প্রাণের দাবী। তিনি আলেম ওলামা ও ইসলামী দলগুলোর কাছাকাছি হওয়া, একক প্রার্থী দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি



















