০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষোড়শী রত্না : ইমামুল ইসলাম রানা
- Update Time : ০২:০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
আমি পথ চলি অলি গলি,
যতদুর এগিয়ে যেতে চাই তিব্র গতিতে ,
আমাকে থামিয়ে দেয় নদী, নদী ম্রোত,
নদীর ভালবাসা গাঁয়ের কাদা কদমে।
আমি থেকে যেতে চেয়েছি রত্নার কলমীর বন্ধনে।
স্বপনের জলযান আমাকে ফিরিয়ে নিয়ে যায়,
স্বপ্ন নগরে–তার অফুরন্ত ভালবাসায়।
নিয়ে যায় সবুজ শান্তি নীড়ে।
বর্ষার বসনে মুখ মুছে আগলে দাড়ায় –
ষোড়শী রত্না।
স্বপ্নের দ্বার খুলে মুক্ত করে একটি জীবন।
যে জীবন প্রকৃতি ঈশ্বরীর কাছে
ফিরে পায় পুনঃজন্ম।
নষ্ট নিঃশ্বাসে ফিরে দেয় বনো পুস্পের আশ্বাস।
কলমীর গন্ধ মেখে-আমি বেঁচে যাব হাজার বছর।
সুখের গহিনে রত্নার মায়াবী স্পর্শে।
এমন সু শীতল বাঁধন ছিড়ে,
আমি আর যাবনা সুশীল শহরে।
কবি: ঝিগলী, ছাতক, সুনামগঞ্জ, মোবাঃ 01712-745419



















