০৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে শ্রী শ্রী অদ্বিত মন্দিরে ধর্ম উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : ১২:২৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: শ্রী শ্রী অদ্বিত মন্দিরে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় শ্রী শ্রী অদ্বৈত মন্দিরে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড.  মোহাম্মদ ইলিয়াস মিয়া,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক,শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমিটির সাধারণ সম্পাদক অদ্বৈত রায়। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, সরকার ইতোমধ্যে একটা রোডম্যাপ ঘোষণা করেছে। ইলেকশন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবেন।আমরা আশাবাদী, ইতোমধ্যে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন সেনা সদস্য থাকবে এবং  অফিসের বিন্যাস সহ যাবতীয় কাজ শুরু হয়েছে। আমরা আশা করি নির্ধারিত সময়ে  জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে পারবো। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ইতোমধ্যে আলাপ আলোচনা হয়েছে, আগামীতেও হবে। আশা করি, আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  নির্বাচন অনুষ্ঠিত হবে, এই প্রস্তুতি সরকারের আছে। সাথে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সরকারের কর্মকর্তারা থাকবে। আমরা চাচ্ছি একটা গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পুরনো ঠিকানায় ফিরে যেতে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সুনামগঞ্জে শ্রী শ্রী অদ্বিত মন্দিরে ধর্ম উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ১২:২৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ আগস্ট ২০২৫