শ্রমিক মজলিস সিলেট জেলার ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
- Update Time : ০৫:১৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: সিলেট জেলা শ্রমিক মজলিস সিলট জেলা শাখার দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে সিলেট জেলা শ্রমিক মজলিসের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলোওয়ার হোসাইন, জেলা নির্বাহী সদস্য মাওলানা কে এম রফিকুজ্জামান, জেলা যুব মজলিসের আহবায়ক আহমদ মাহফুজ আদনান। সমাবেশে সিলেট জেলা শ্রমিক মজলিসের ২০২৩-২০২৪ সেশনের কমিটি অনুমোদন দেয়া হয়। মোঃ আব্দুল কাইয়ুমকে পূনরায় সভাপতি ও আহমেদুর রহমান সাদিককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুল করিম। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি ইকবাল আহমদ, আব্দুস শহীদ, মাওলানা আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, অর্থ সম্পাদক শফিকুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক হাসান আহমদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক ডা. এনামুল হক এনাম, নির্বাহী সদস্য লিটন আহমদ আরমান, ইসলাম উদ্দিন। এছাড়াও খেলাফত মজলিস উপজেলা শ্রম বিষয়ক সম্পাদকদের জেলা কমিটির নির্বাহী সদস্য রেখে কমিটি পূনর্গঠন করা হয়।
























