০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা দেশে অভুতপুর্ণ উন্নয়নের মাধ্যমে দেশের চিত্র পাল্টে দিয়েছেন- মন্ত্রী জাহিদ মালেক স্বপন

  • Update Time : ০১:০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এমপি বলেছেন, দেশে শেখ হাসিনার নেতৃত্বে যোগাযোগ, চিকিৎসা, শিক্ষা ব্যবস্থার অভুতপুর্ণ উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাস্থ্যখাতকে আধুনিক পর্যায়ে পৌঁছাতে নিরলস ভাবে কাজ করে এ খাতকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়নের পদক্ষেপ গ্রহন করে তা দ্রুত বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ছাতকের কৈতকে এ ট্রমা হাসপাতাল স্থাপিত হয়েছে। সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে এ ধরনের একটি হাসপাতালের অতি প্রয়োজন ছিলো তা আজ বাস্তবে পরিনত হয়েছে।

তিনি আরো বলেন, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করেই গনতান্ত্রিক পদ্ধতিতে সংবিধান মোতাবেক এ দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল এলাকায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় বসাতে হবে। তিনি ছাতক-দোয়ারাবাজারে মুহিবুর রহমান মানিককে আবারো নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, বিএনপি- জামাতসহ একটি মহল ক্ষমতার লোভে দেশে জালাও-পোড়াও শুরু করেছে। তাদের অতীত ইতিহাস ভালো নয়। ক্ষমতায় যেতে পারলে তারা আমাদের প্রিয় মাতৃভুমিকে ধ্বংশ করে দেবে।

রবিবার (৩০ জুলাই) বিকেলে সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের কৈতকে নব নির্মিত ২০ শয্যা বিশিষ্ট ট্রমা হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে হাসপাতাল মাঠে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের মহা পরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার খুরশেদ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাঃ সামিউল ইসলাম, স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডাঃ শরীফুল হাসান,সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী,পুলিশ সুপার এহসান শাহ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তী। সভায় আরো বক্তব্য রাখেন,ছাতক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত লাহিন,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু,সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, বিল্লাল আহমদ প্রমুখ। বিকেল সাড়ে ৪ টায় কৈতক হাসপাতালে এসে পৌছান মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন। এসময় হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শেখ হাসিনা দেশে অভুতপুর্ণ উন্নয়নের মাধ্যমে দেশের চিত্র পাল্টে দিয়েছেন- মন্ত্রী জাহিদ মালেক স্বপন

Update Time : ০১:০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩