শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দিন – নূরুল হুদা মুকুট
- Update Time : ০৮:৫২:২২ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দুর এগিয়ে গিয়েছে। তাই উন্নয়নের হাতকে শক্তিশালী করতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জামিল আহমেদ জুয়েলকে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করুন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ছাড়া এই দেশ সামনে এগিয়ে যাবে না। দেশের স্বার্থে ও উন্নয়নের স্বার্থে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃতের প্রতি অনুগত থাকতে হবে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মঙ্গলবার উপজেলার চানপুর বাজারের হারুন মার্কেটে কৃষক সমাবেশে সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট এসব কথা বলেন। সভায় জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক তালুকদার সভাপতিত্বে ও আওয়ামীলীগের নেতা শামসুল আলম’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শামীম,জেলা যুবলীগের যুগ্মœ আহবায়ক আসাদুজ্জামান সেন্টু,সাবেক আহবায়ক এড.আব্দুল করিম,জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এড. আসাদ উল্লাহ সরকার,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমল কর, আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জামিল আহমেদ জুয়েল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মাওলানা খোরশেদ আলম, আওয়ামীলীগ নেতা তোতা মিয়া,বিমল চন্দ্র কর প্রমুখ। বক্তরা বলেন,পাউবোর কিছু অসাধু পিআইসি’র দুর্নীতির কারণে অকালে কৃষকের জমির ধান পানির নিচে তলিয়ে যায়। আমরা পাউবো দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। এবং জামালগঞ্জ উপজেলা সহ সুনামগঞ্জ জেলাকে দূর্গত এলাকা হিসেবে ঘোষনা করার জোর দাবী জানান।





























