১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার সরকারই পেরেছে বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে- মুহিবুর রহমান মানিক

  • Update Time : ০৮:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের প্রত্যন্ত এলাকায় শিক্ষা সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্য স্কুল-কলেজ স্থাপন করে শেখ হাসিনার সরকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। শেখ হাসিনার সরকারই পেরেছে জানুয়ারির প্রথম তারিখে দেশের সকল স্কুল- মাদ্রাসা, কলেজ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে। তিনি বলেন, সরকারের আন্তরিকতার কারনেই হাজী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ও ৮০ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ হচ্ছে। ছাতকের ভাঁতগাও ইউনিয়নের মন্ডলপুর হাজ্বী জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মানের ১ম তলা ভবনের ভিত্তি প্রস্থর আনুষ্ঠানিক ভাবে স্থাপন করেন এমপি মানিক। শনিবার বিকালে ভিত্তি প্রস্থর স্থাপন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি উপরোক্ত কথা বলেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদের সভাপতিত্বে ও গৌছ উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহিন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আফজাল হোসেন। ভাঁতগাও ইউনিয়নের চেয়ারম্যান মাষ্টার আওলাদ হোসেন, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, আওয়ামীলীগ নেতা দবিরুল ইসলাম, হাজ্বী নুরুল ইসলাম, আতিকুর রহমান, মুজিবুর রহমান মালদার, আবুল হাসনাত, মানিক মিয়া প্রমুখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শেখ হাসিনার সরকারই পেরেছে বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে- মুহিবুর রহমান মানিক

Update Time : ০৮:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২