শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো দেশ বিরোধী চক্র : মুহিবুর রহমান মানিক এমপি
- Update Time : ০৮:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ আগস্ট ২০২২
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার (২১আগষ্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে স্বরণ সভা ও উপজেলা পরিষদ জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্টিত স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে দেশ বিরোধী একটি চক্র গ্রেনেড হামলা চালায়। তারা চেয়েছিলো স্বাধীন এ দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল পরাতে। কিন্তু তারা সফল হতে পারেনি। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ছাতক পৌর সভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব সৈয়দ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক,ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, যুগ্ম আহবায়ক এড. আশিক আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, ছাতক পৌর সভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, বীর মুক্তিযোদ্ধা আমির আলী বাদশাহ, আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান রাজা, সাবেক চেয়ারম্যান আব্দুল মুছাব্বির, আওয়ামীলীগ নেতা সাব্বির আহমেদ, ভাতগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার ফয়জুল বারী, চরমহল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক,ছাতক সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজমুল হোসেন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনজুর আলম, উপজেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মুস্তাকিম আহমেদ প্রমুখ। সভায়, পৌর আওয়ামীলীগের সন্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক চাঁন মিয়া চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী, বিল্লাল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি বাবুল রায়, আওয়ামী লীগ নেতা আজমান আলী, সাবেক চেয়ারম্যান, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফজাল আবেদীন আবুল, সাবেক কমিশনার আছাব মিয়া, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, আওয়ামীলীগ নেতা ইশতিয়াক রহমান তানভীর, গিয়াস উদ্দিন, মামুন মিয়া,হাজী ময়না মিয়া, জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহবুব আলমসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ যোহর উপজেলা পরিষদ জামে মসজিদে গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্টিত হয়েছে।



























