০৬:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শীতার্ত মানুষের প্রতি সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করুন- অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ

  • Update Time : ০২:৩৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারি ২০২২
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ বলেন, সৃষ্টির সেবা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। শীতার্ত মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান, বিত্তশালী ও সংগঠনের কর্মীদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করা প্রয়োজন। পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সরবরাহ করে সাধ্যমতো শীতার্তদের পাশে এসে দাঁড়ানোর বিকল্প নেই। বিত্তবানদের যৎসামান্য ভালোবাসা ও সহানুভূতিই পারে শীতার্ত মানুষকে একটু উষ্ণতার পরশ দিতে। নিঃস্বার্থভাবে বিপদগ্রস্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবধর্ম। এ মহৎ ও পুণ্যময় কাজ অন্যতম ইবাদত, কারণ মানুষ মানুষের জন্য। অসহায় ও দুস্থ মানুষের দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মনমানসিকতা যাদের নেই, তারা কখনো আল্লাহ’র নৈকট্য লাভ করতে পারে না। এজন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিত্তবানদের শীতার্ত বস্ত্রহীন মানুষের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত। এসব লোকদের ব্যাপারে মহানবী (সা.) পরকালীন পুরস্কার প্রাপ্তির কথা ঘোষণা করেছেন। হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে শনিবার ১ জানুয়ারি, জগন্নাথপুর উপজেলার মীরপুর বাজারস্থ মীরপুর ইউনিয়ন তালামীযের কার্যালয় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পূর্ব উপজেলাধীন মীরপুর ইউনিয়ন শাখার উদ্যােগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আব্দুল গণি সোহাগ। শাখার সহ-সভাপতি আওলাদুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা মহি উদ্দিন এমরান, সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক সালেহ আহমদ ছালিক, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ আল মাছুম, মীরপুর ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি মাওলানা ফয়জুল ইসলাম, সংগঠনের জগন্নাথপুর পূর্ব উপজেলা শাখা’র সভাপতি জাকির আহমদ, সাবেক সভাপতি রকিব উদ্দিন, বর্তমান প্রচার সম্পাদক শাহেদ আবেদীন, অর্থ সম্পাদক হাবিবুর রহমান। এসময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের ইউনিয়ন শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, শাহিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, সহ-প্রচার সম্পাদক তামিম আহমদ, অর্থ সম্পাদক রায়হান আহমদ, অফিস সম্পাদক নাছির উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রুহুল কুদ্দুস, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাসান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাঈম আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাওহীদ আহমদ, মাহিন আহমদ, মারুফ আহমদ, সদস্য- সাহেদ আহমদ, দুলাল আহমদ, আবেদীন, ইমাম, তারেক প্রমুখ। অনুষ্ঠানে ৮০ জন সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শীতার্ত মানুষের প্রতি সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করুন- অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ

Update Time : ০২:৩৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২ জানুয়ারি ২০২২