০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের অভিযোগে বাসার দারোয়ান গ্রেফতার
- Update Time : ০৬:২৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: রাজধানীর শাহজাহানপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার। অভিযোগের পর ৫৩ বছর বয়সী পাশের বাসার দারোয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) নুর ইসলাম অভিযোগ ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসায় কেউ না থাকায় পাশের বাসার দারোয়ান মজিবর (৫৩) ওই বাসার গ্যারেজে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পর আমরা তাকে গ্রেফতার করেছি। নুর ইসলাম বলেন, ভিকটিম ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।





























