শিল্পসমৃদ্ধ সুনামগঞ্জ বিনির্মাণে প্রয়োজন ঐক্য : মাশূক ইবনে আনিস
- Update Time : ০২:১৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
১৭৯৪ সালে ছাতকে ইংলিশ কোম্পানি প্রতিষ্ঠা লাভ করে। তারও প্রায় ৮৩ বছর পরে ১৮৭৭ সালে সুনামগঞ্জে মহকুমা স্থাপন করা হয়। মহান রাজনীতিবিদ প্রয়াত আবদুল হক আর; সুরের সাগর দুর্বিন শাহ’র এই ছাতক উপজেলাটি ঐতিহাসিকভাবেই শিল্পাঞ্চল ছিলো। এই জনপদের শিল্পমুল্যমান ছিলো বলেই- সেই সুদূর অতীতে বৃটিশরাজ তাঁদের কোম্পানি স্থাপন করে প্রমাণ করেছিলো- বৃহত্তর সিলেট জেলা শিল্পের জন্য উপযোগী স্থান।
বৃটিশরা তাঁদের চা শিল্পের জন্য স্থাপন করেছিলো দূর্গম রেলপথ। ছাতককে সেই সুদূর অতীতে পাঠ্যপুস্তকে শিল্পনগরী হিসেবে পাঠ করা হতো। বৃহত্তর সিলেটকে শিল্পবঞ্চিত করে রেখেছে দেশীয় আমলারা এবং কিছু এলিটশ্রেনির রাজনীতিবিদ। প্রাকৃতিক সম্পদ গ্যাস ও যোগাযোগের ব্যবহার উপযোগিতা থাকায়- কিছু বহুজাতিক কোম্পানি আবারো হবিগঞ্জসহ সিলেটমুখী হচ্ছে। এটা সুখের কথা। আমাদের সুনামগঞ্জ জেলাও শিল্প উন্নত জেলায় পরিনত হবে। এই আমাদের আশা ও প্রত্যাশা। প্রায় ২৫০ বছর আগেও যে সুনামগঞ্জের ছাতকে বৃটিশ কোম্পানি ছিলো- সেই সুনামগঞ্জ জেলা শিল্পে- অবহেলিত থাকবে! তা মেনে নেয়া যায় না। সুনামগঞ্জ জেলার সর্বসময়ের সুযোগ্য সন্তান- মাননীয় পরিকল্পনা মন্ত্রী- গরীব ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নের রূপকার, সুনামগঞ্জ-৩ আসনের বারবার নির্বাচিত এম পি জনতার নেতা আলহাজ্ব এম.এ মান্নান মহোদয় এর উন্নয়ন কর্মযজ্ঞে বাঁধা প্রদান না করে সবাই সহযোগিতা করে আসুন; হৃতগৌরব ফিরিয়ে সুনামগঞ্জ জেলাকে একটি শিল্পোন্নত জেলায় রূপান্তরিত করি। অর্থনৈতিক জোন বা ইপিজেট স্থাপন করার সুযোগ সৃষ্টি করি। নিজ জেলার উন্নয়নে মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে কাজে লাগাই। ব্যক্তি হিংসা ও জিগাংসা পরিহার করি। শুধুমাত্র ভাটি বাংলার খেতাব আর ধান মাছের উৎপাদক আর হাওড় বিলের বড়াই নিয়েই যথেষ্ঠ নয়। বরং; আমরা শিল্পে সমৃদ্ধ জনপদ হবো- এটাও এখন প্রয়োজন- আগামী প্রজন্মের জন্য অহংকারের সুনামগঞ্জ জেলা বিনির্মাণে আমরা ঐকবদ্ধ! এটা প্রমাণের সময় এখন। ঐক্যই উন্নয়নের সোপান।




























