০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষা : কাজী জমিরুল ইসলাম মমতাজ
- Update Time : ০২:৪৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
উচ্চ শিক্ষা করহে অর্জন,
শিক্ষায় হিংসাকে করে বিসর্জন।
উচ্চ শিক্ষা অর্জনে নিরক্ষরকে করনাকো বর্জন,
শিক্ষায় মানুষ উচ্চ শিখরে করে আরোহন।
উচ্চ শিক্ষায় মানুষকে ধনী গরীবের অবস্থাটা শিখায়,
শিক্ষার সাথে পারিবারিক শিক্ষাটাও বুঝা যায়।
উচ্চ শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার বিকল্প সমীচীন,
দ্বীনি শিক্ষা না থাকলে ধনী গরীবের পার্থক্য বুঝা অপরিসীম।
কিছু উচ্চ শিক্ষিত যদিও করেছে শিক্ষা অর্জন,
দেখা যায় ঐ উচ্চ শিক্ষিত ধনী ও গরীবের সাথে করছে কেমন আচরণ।
উচ্চ শিক্ষিতের থাকতে পারেনা হিংসাত্মক আচরণ,
উচ্চ শিক্ষিত বিধায় হিংসাত্মক মনোভাব করতে হবে বর্জন।
উচ্চ শিক্ষিতের অনেক দায়বদ্ধতা রয়েছে পরিবার ও সমাজে, উচ্চ শিক্ষার আলো ছড়িয়ে বুঝিয়ে দিতে হয় কাজে।
লেখক: কাজী ও সাংবাদিক।





























