‘শিক্ষার্থীদের সৎ থেকে লক্ষ্য অর্জনে পরিশ্রম করতে হবে’
- Update Time : ০৩:১৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের প্রত্যেকের একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। নিজেদের কাছে সৎ থেকে সেই লক্ষ্য অর্জনে নিরলস পরিশ্রম করতে হবে। তাহলেই জীবনে সফলতা আসবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের পাঠদান ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস, সাবেক পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মজিদ, সাবেক পৌর কাউন্সিলর ফাহিন হোসেন, অভিভাবক সদস্য ইমদাদুল হক মিলন, কলেজের দাতা সদস্য মো. ইদ্রিস মিয়া, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক কামরুল হাসান রিপন, প্রভাষক রফিকুল ইসলাম, শিক্ষার্থী সামিয়া আক্তার, নুসরাত জাহান প্রমুখ।

























