শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- Update Time : ০৫:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে। সেই সময় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার গণভবন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, বোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দিপু মনির কাছে ফল হস্তান্তর করেন। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের জাতি গঠনে অবদান রাখতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে- এটা মনে রেখেই তারা শিক্ষালাভ করবে। যারা অকৃতকার্য হয়েছে, অস্বাভাবিক পরিবেশের মাঝে পরীক্ষা হয়েছে। এতে শিক্ষার্থীদের কোনো দোষ নেই। তাই অভিভাবকদের বলবো যাতে শিক্ষার্থীদের সুযোগ করে দেয়। তাদের সাপোর্ট দিয়ে এগিয়ে নেবেন। আগামী দিনে আমাদের শিশুরা আরও ভালো করে পড়াশোনা করবে এবং কৃতকার্য হবে সেই আশা আমি পোষণ করি। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। যাতে জিপিএ ৫ পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদসহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।




























