শিক্ষক মাওলানা নিজাম উদ্দিন-কে সোনারতরীর সংবর্ধনা
- Update Time : ১০:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
এন.এ নাহিদ, দক্ষিণ সুনামগঞ্জ :: দক্ষিণ সুনামগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ঐতিহ্যবাহী ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা নিজাম উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার রাত ৮ঃঃ৩০ টায় ডুংরিয়াস্থ মাওলানা নিজাম উদ্দিনের বাসায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন সোনারতরী সমাজ কল্যাণ সংস্থার পক্ষথেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানে উপস্থিত ছিলেন,সোনারতরীর সভাপতি সোহাগ মিয়া,সংবাদকর্মী ছায়াদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ রাফি,যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়কলস ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুকন উদ্দিন শিমুল,সাংগঠনিক সম্পাদক আলমগীর আহমেদ ওহি , অর্থ সম্পাদক জুবেল আহমেদ,ডুংরিয়া শিবপুর মসকু মেমোরিয়াল চাইল্ড কেয়ার একাডেমির সহকারী শিক্ষক শাহনুর আহমেদ সুলতান,সহ অর্থ সম্পাদক সুজন আহমেদ,ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি ও সোনারতরীর দপ্তর সম্পাদক শুয়েব আহমেদ,
এসময় আরও উপস্থিত ছিলেন,সোনারতরীর সমাজ কলাণ সংস্থার প্রচার সম্পাদক রিমেল আহমেদ রুমেল,ক্রীড়া সম্পাদক মাসুম আহমেদ,সদস্য;পংকজ চক্রবর্তী জয়,কামরুজ্জামান আহমেদ রাজা,ফয়সাল আহমেদ,শাহিনুর মিয়া,সুজন মিয়া,লিংকন দেবনাথ,শাহিন আহমেদ সাগর, উজ্জ্বল আহমেদ রাজ প্রমুখ।
উল্লেখ যে,মাওলানা নিজাম উদ্দিন দ্বিতীয় বারের মত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



















