০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • Update Time : ০৪:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলার গাজীপুর গ্রামে এক অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন নিয়ে যায়। শনিবার (১৫ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন আনু মাষ্টার এর ঘরের রান্না করার চিমটি চুলার উপরের স্লেব সরিয়ে ডাকাত ঘরের ভিতর প্রবেশ করে। পরে দরজা খোলে একে একে ১৫/২০ জন ডাকাত প্রবেশ করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বাড়িতে থাকা ৩ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ টাকা, ৪ টি মোবাইল, ১ টি এলইডি টেলিভিশন, ১টি ট্যাব নিয়ে যায়।

রোববার(১৬ আগস্ট) সকালে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন। এসআই মোজাম্মেল হোসেন জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

Update Time : ০৪:২৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২০