০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষকতার ৩০ বছর পর অশ্রুসিক্ত বিদায়, নবীগঞ্জে হৃদয়গ্রাহী দৃশ্য

  • Update Time : ০৯:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ তিন দশক একনিষ্ঠভাবে শিক্ষকতা করার পর অবসরে গেলেন নবীগঞ্জের আউশকান্দি রশিদিয়া পাবলিক (র.প.) উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান। মঙ্গলবার (১৩ আগস্ট) শত শত শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অশ্রুসিক্ত ভালোবাসায় তিনি বিদায় নেন, যা এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করে। মো. লুৎফর রহমান ১৯৯৬ সালের ১৫ আগস্ট এই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তাঁর প্রায় ৩০ বছরের কর্মজীবনে তিনি বিদ্যালয়টিকে কলেজে উন্নীতকরণসহ বহুবিধ উন্নয়নে নেতৃত্ব দেন। তাঁর হাত ধরেই বিদ্যালয়ে একটি আধুনিক মসজিদ নির্মিত হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েট কোর্স চালু হয়েছে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্র স্থাপিত হয়েছে। এছাড়া, তিনি একটি দৃষ্টিনন্দন শহীদ মিনারসহ মনোরম ক্যাম্পাস প্রতিষ্ঠা করেন, যা এলাকার সবার কাছে প্রশংসিত। বিদায়ী অধ্যক্ষকে নিয়ে একাদশ শ্রেণির ছাত্র হৃদয় বলে, স্যারকে বিদায় দিয়ে মনে হচ্ছে আমরা আমাদের একজন বাবাকে হারালাম। তাঁর চলে যাওয়ায় আমাদের মধ্যে এক বিশাল শূন্যতা তৈরি হয়েছে। নিজের দীর্ঘ কর্মজীবনের ইতি টানার মুহূর্তে মো. লুৎফর রহমান এক আবেগঘন বার্তায় বলেন, “আমার শিক্ষকতা জীবনের আজ শেষ কর্মদিবস। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া জানাই, তিনি আমাকে সুস্থ রেখে অবসর জীবনে যাওয়ার সুযোগ দিয়েছেন। তিনি তাঁর সকল সহকর্মী, বিভিন্ন সময়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, “২৯ বছর ২৭ দিন প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব পালনকালে আমি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের পাশাপাশি চেষ্টা করেছি আমার দ্বারা যেন কারও কোনো ক্ষতি না হয়। তারপরও যদি মনের অজান্তে কারও কষ্টের কারণ হয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। অধ্যক্ষ লুৎফর রহমানের অবসরের পর প্রতিষ্ঠানের সিনিয়র অধ্যাপক এবং এই বিদ্যালয়েরই সাবেক শিক্ষার্থী ইকবাল বাহার তালুকদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্ব গ্রহণ করে ইকবাল বাহার তালুকদার বলেন, এই বিদ্যালয়ের একজন সাবেক ছাত্র হিসেবে দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমি এলাকার সবাইকে নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা করব এবং সকলের সহযোগিতা কামনা করছি। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন জানান, শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সিনিয়র শিক্ষক ইকবাল বাহার তালুকদারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শিক্ষকতার ৩০ বছর পর অশ্রুসিক্ত বিদায়, নবীগঞ্জে হৃদয়গ্রাহী দৃশ্য

Update Time : ০৯:২৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫