০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শায়েস্তাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৫০

  • Update Time : ০৩:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাগুনীপাড়ায় রাস্তার সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫০জন আহত হয়েছে। বুধবার(২৬ আগষ্ঠ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার বাগুনীপাড়া গ্রামের মুগা মিয়ার পুত্র হিরন মিয়া ও ফিরোজ আলীর পুত্র মামুন মিয়ার মাঝে দীর্ঘদিন ধরে বাড়ির চলা-চলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় রাস্তার সীমানা নিয়ে হিরন মিয়া ও মামুন মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রুপ নেয়। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় হেলাল মিয়া (৩২), আব্দুল হাই (৫৫), বানেছা (৫৫), ছুরুক আলী (৫০), আলী হায়দার (৩০), আল মামুন (৩৩) কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যন্যাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শায়েস্তাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৫০

Update Time : ০৩:১৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০