১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শায়েখ সৈয়দ আব্দুল খালিক রহ. স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
- Update Time : ০৩:৫১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুরে মাহে রমজান উপলক্ষে অসহায় দরিদ্রদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে খলিফায়ে মাদানি শায়খ সৈয়দ আব্দুল খালিক (র) স্মৃতি ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জমিয়ত নেতা মাওলানা হাফিজ সৈয়দ জুনায়েদ আহমদের তত্বাবধানে গরীব অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জামিয়া দারুল হাদীস সৈয়দপুরের নাজিমে তালিমাত ও মুহাদ্দিস মাওলানা শায়খ সৈয়দ ফুজায়েল আহমদ, ফাউন্ডেশনের দায়িত্বশীল মাওলানা সৈয়দ শিব্বির আহমদ, জামেয়া সৈয়দপুরের মুফতি এম.এস শামীম আহমেদ, মাওলানা মারজান ফেদাউর,
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, ফাউন্ডেশনের প্রেস সচিব
সৈয়দ হাবিব সালেহ, সৈয়দ গুলজার, ইমন আহমদ, সৈয়দ দিনার, সৈয়দ খুবায়েব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি



















