০৭:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শায়খে গলমুকাপনী আর নেই, জানাজা বাদ জোহর গলমুকাপন মাদ্রাসা মাঠে

  • Update Time : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :সিলেটের বরেণ্য আলেমে দ্বিন ও প্রখ্যাত বুযুর্গ শায়খুল হাদিস আব্দুস শহীদ শায়খে গলমুকাপনী বুধবার দিবাগত রাত (২৫ জুন) আড়াইটার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আজ বুধবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা ওসমানীনগর উপজেলার গলমুকাপন মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। ৪ ছেলে ও ৬ মেয়েসহ হাজার হাজার ছাত্র, ভক্ত এবং মুরিদান রেখে গেছেন তিনি।

শায়খ আব্দুস শহীদ ১৯৪১ সালে সিলেটের ওসমানীনগর উপজেলার গলমুকাপন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে গলমুকাপন মাদরাসায় ভর্তি হন। পরে জামেয়া হোসাইনিয়া গহরপুর থেকে দাওরায়ে হাদিস পাস করেন।

শায়খ আব্দুস শহীদ সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন।

প্রখ্যাত আলেম শায়খ লুৎফুর রহমান বর্নভী রাহ.-এর খলিফা ও বেয়াই ছিলেন তিনি।

১৩৮৪ হিজরি সন থেকে তিনি মৃত্যু পর্যন্ত গলমুকাপন মাদরাসায় শিক্ষকতার মহান পেশায় যুক্ত ছিলেন। তার চাচা মাওলানা ফখরুদ্দীন (র) এর ইন্তেকালের পর থেকে তিনি ওই মাদরাসার মুহতামিমের দায়িত্বপ্রাপ্ত পালন করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শায়খে গলমুকাপনী আর নেই, জানাজা বাদ জোহর গলমুকাপন মাদ্রাসা মাঠে

Update Time : ১০:২৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০