শাহ জালাল উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন
- Update Time : ০৯:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপচেলার শাহ জালাল উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে প্রচন্ড বৈরী আবহাওয়ার মধ্যে বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ৬ষ্ট শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী জুমায়রা আক্তার মুন্নী। প্রচন্ড বৈরী আবহাওয়ার মধ্যে, বিদ্যালয়ের মানসম্মত সুষ্ঠু ভোট গ্রহন দেখার জন্য এলাকার অনেক শিক্ষানুরাগী ব্যক্তি ও অভিভাবকরা উপস্হিত হন।
শান্তিপূর্ণ ও সুষ্ঠ ভোট গ্রহনে বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মাইশা জিম্মাদার সর্বোচ্চ ১১৪ ভোট পেয়ে ১ম। ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ইভা রহমান ১০৪ ভোট পেয়ে ২য়। ১০ম শ্রেণির ছাত্র মোঃ আবু তাহের ৯৪ ভোট পেয়ে ৩য় হন। এছাড়াও ১০ম শ্রেণির ছাত্র মোঃ ইসমাইল হোসেন, ৯ম শ্রেণির ছাত্র শচীন সুত্রধর, ৮ম শ্রেণির ছাত্রী নাহিদা আক্তার হনুফা, ছাত্র ইব্রাহীম জিম্মাদার ৭ম শ্রেণির ছাত্র সৈয়দ রিয়াদ আহমদ কে নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি



















