০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে এমপি ইয়াহ্ইয়া চৌধুরীর শুভেচ্ছা
- Update Time : ০৫:২৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিশ্বনাথ-ওসমানীনগরের জনগণ’সহ দেশবাসীকে শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, দূর্গাপূজা সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির পূণ্যভুমি বিশ্বনাথ-ওসমানীনগরবাসী সহ সকলে আনন্দ উৎসাহের মধ্যদিয়ে এ উৎসব আরো আনন্দময় করে তুলবে। তিনি পূজায় সনাতন ধর্মালম্বী নাগরিকবৃন্দকে দেশ ও জাতির শান্তি, উন্নয়নে ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করার আহবান জানান এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।



















