০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাবিতে চান্স পেয়েছে জগন্নাথপুরের মেধাবী ছাত্রী রুমি
- Update Time : ০৭:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ের ছাত্রী তাহরিমা আক্তার রুমি দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।
১৭সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশিত হয়। রুমি ২৮হাজার ৮শত ২৩জনের মেধার সাথে যুদ্ধ করে মানবিক বিভাগের অধীনস্থ এ ইউনিটে ২২৩তম স্থান অর্জন করে।
মেধাবী রুমি উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘিপুড়া গ্রামের আবুল কালাম আজাদ এবং রাবেয়া বেগমের তৃতীয় সন্তান। রুমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।



















