শান্তিগঞ্জে সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল কাদিরের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল
- Update Time : ০৭:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী মোঃ নুরুল হকের বড় ভাই, সাবেক ইউপি মেম্বার হাজী আব্দুল কাদিরের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা কাজী সমিতির আয়োজনে শান্তিগঞ্জ বাজার কাজী অফিসে উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আইয়ূব আলীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মোঃ জমিরুল ইসলাম মমতাজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কাজী সমিতির সহ সভাপতি কাজী মাওলানা শায়খুল ইসলাম, কাজী মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল আলী, অর্থ সম্পাদক কাজী মাওলানা রফিকুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মাওলানা মফিদুর রহমান, দপ্তর সম্পাদক কাজী মাওলানা মাসুক আহমদ প্রমূখ।

সভায় সাবেক মেম্বার আব্দুল কাদিরের মাগফেরাত কামনা করে সকল মুরদেগানের জন্য মোনাজ করা হয়।




























