শান্তিগঞ্জে শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
- Update Time : ০৭:৫৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: “কাঙ্কিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক সল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা” এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ এল এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে, সহকারী শিক্ষক মুহাম্মদ আবু ইছহাক এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথর বক্তব্য রাখেন জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যয়ের (অবঃ প্রাপ্ত) সহকারী শিক্ষক হিরেন্দ্র কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক মোঃ আলা উদ্দীন, শঙ্করী চক্ররবর্তী, মো. আমিনুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, চম্পা রাণী সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এরশাদ আলী, মো. আব্দুল কাদির, রোকেয়া বেগম, সহিবুর রহমান,আব্দুল মোতালিব ও ছাত্র/ছাত্রী বৃন্দ প্রমূখ।



















