০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে মসজিদ কমিটির বিরুদ্ধে অপপ্রচারে এলাকায় প্রতিবাদের ঝড়

  • Update Time : ০৭:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদ কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা- ভিত্তিহীন অপপ্রচারে এলাকায় নিন্দা ও প্রতিবাদের ঝড় চলছে। উপজেলার সিদখাই জামে মসজিদের জায়গা বিক্রি ও টাকা আত্মসাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিদখাই জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল কুদ্দুস ও ক্যাশিয়ার মাহমদ আলী। মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা জানান, গ্রামের আজির উদ্দিনের ছেলে রুমান আহমদ ষড়যন্ত্রমূলক, মিথ্যা- বানোয়াট মনগড়া তথ্য দিয়ে মসজিদের জমি বিক্রি হয়েছে বলে যে দলিল লেখক ও ক্রেতার নাম উল্লেখ করে অপ্রচার চালিয়ে যাচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত অর্থে আদৌ মসজিদের কোন জমি বিক্রি করা হয়নি। এছাড়া যে ক্রেতার নামে গত ২৪ মার্চ ২০২২ ইং তারিখে জমি বিক্রির কথা লেখা হয়েছে সেই ক্রেতা সিরাজুল ইসলাম গত ২২ মার্চ ২০২২ ইং তারিখ থেকে সৌদি আরবে অবস্থান করছেন এবং দলিল লেখক ছালিক আহমদ তা অস্বীকার করেছেন। অপপ্রচারে মসজিদের টাকা আত্মসাতের বিষয়ে যা বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। গত কয়েক মাস পূর্বে দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, ইউপি সদস্য সমুজ আলী, সমাজ সেবক আব্দুস সালাম, জুনু মিয়াসহ এলাকার গন্যমান্য লোকের উপস্থিতিতে মসজিদের অর্থের হিসাব করা হয়েছে। হিসাবে কোন ধরণের গড়মিল পাওয়া যায়নি এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গরা জানান। মসজিদের জমি সংক্রান্ত বিষয়ে গত ২ জুন ২০২১ ইং তারিখে জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শান্তিগঞ্জ থানায় মসজিদের জমি সংক্রান্ত বিষয়টি আপোষে নিষ্পত্তি হয়েছিল।
সিদখাই জামে মসজিদ কমিটির মুতাওয়াল্লী আব্দুল কুদ্দুছ জানান, একটি কুচক্রী মহল ষড়ষন্ত্রমূলকভাবে আমিসহ কমিটির সদস্যদের নিয়ে মিথ্যা- বানোয়াট ও মনগড়া তথ্য দিয়ে অপপ্রচার করেছে। আমরার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সিদখাই জামে মসজিদের জায়গা বিক্রি ও টাকা আত্মসাত নিয়ে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারে এলাকায় এলাকায় প্রতিবাদের ঝড় চলছে। এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তিরা জানান, এলাকার শান্তি রক্ষায় অপপ্রচারকারি মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে মসজিদ কমিটির বিরুদ্ধে অপপ্রচারে এলাকায় প্রতিবাদের ঝড়

Update Time : ০৭:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২