০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে ভোটের আগেই হার্ট অ্যাটাকে মারা গেলেন ইউপি সদস্য পদপ্রার্থী
- Update Time : ০৪:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটের আগেই হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন টিউবওয়েল প্রতীকে ইউপি সদস্য পদপ্রার্থী এলাইছ উদ্দিন। আজ শনিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় শান্তিগঞ্জ উপজেলার জামলাবাজ চরহটি গ্রামে নিজ বাড়ীতে অসুস্থ হয়ে পড়েন। পারিবারের লোকজন তাঁকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১.৩০ ঘটিকার সময় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মারা যাওয়া ইউপি সদস্য পদপ্রার্থী শান্তিগঞ্জ উপজেলার ২নং জয়কলস ইউনিয়নের ৮নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য পদপ্রার্থী। তিনি জামলাবাজ গ্রামের চরহাটি গ্রামের মৃত করম আলীর ছেলে। আজ রাত বাদ এশা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।





























