শান্তিগঞ্জে বিশ্ব সন্ত্রাসী ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলামদের উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- Update Time : ০৪:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শান্তিগঞ্জ( সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিশ্ব সন্ত্রাসী ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ মুসলামদের উপর বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ অক্টোবর) বিকাল ২ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের আয়োজনে, সিলেট-সুনামগঞ্জ মহা সড়ক প্রদক্ষিণ শেষে এম এ মান্নান চত্বরে ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি শায়েখ মাওলানা জামাল উদ্দীন’র সভাপতিত্বে, মাওলানা জিয়াউর রহমান ও হাফিজ আবু সাঈদ’র যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, শায়েখ মাওলানান ইস্কন্দর আলী, শায়খ মাওলানা আফসার উদ্দীন, মাওলানা আব্দুল হাই হাসারচরী, উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, মাওলানা ইলিয়াছ আহমদ উপ্তিরপাড়ী, মাওলানা আব্দুর রাজ্জাক,শান্তিগঞ্জগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মো. জমিরুল ইসলাম মমতাজ, মাওলানা আব্দুল খালিক, হাফিজ জিয়াউর রহামান, মাওলানা আতিকুল হক, মাওলানা আরশাদ নোমান, মাওলানা আক্তার হোসেন, মুফতী মুনাজির আহমদ, মাওলানা এহসান রেজা মুহিবী, মাওলানা রমজান হোসাইন,মৌলভী গাজী আবুল কালাম, হাফিজ আব্দুর রশীদ, ইউপি সদস্য লিটন মিয়া, মাওলানা জাহাঙ্গীর খান প্রমূখ। প্রতিবাদ সভা শেষে নির্যাতিত মুসলিম জাতির জন্য মোনাজাত করেন শায়েখ মাওলানা ইসহাক আলী।



















