শান্তিগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খাদিজাতুল কুবরা রা. এডুকেশন ট্রাষ্ট ইউকের কম্বল বিতরণ
- Update Time : ০৫:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: শান্তিগঞ্জে খাদিজাতুল কুবরা রা. এডুকেশন ট্রাষ্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি বোরহান উদ্দিনের সৌজন্যে আজ শনিবার উপজেলার শিমুলবাক ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শিমুলবাক ইউনিয়নের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।

ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ুন কবির দুলালের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ইউনিয়ন জমিয়তের সহসভাপতি ক্বারি সাইফুল ইসলাম, মাওলানা মারিফত আলী, মাওলানা হাবিবুল হক, মাওলানা সাইদুল হক, ট্রাস্টের প্রতিনিধি মাওলানা সিদ্দিকুর রহমান, সুনামগঞ্জ সদর যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ ইমদাদুর রহমান চৌধুরী, বিএনপিনেতা বোরহান উদ্দিন প্রমূখ।




























