১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বজ্রপাতে নিহত ১
- Update Time : ০৭:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ আগস্ট ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে বাবুল চন্দ্র দেব (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর পশ্চিম পাড় (গাঙেরহাটি) গ্রামের মৃত তারক চন্দ্র দেবের ছেলে বাবুল চন্দ্র দেব বজ্রপাতে নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ আগস্ট) সকাল ৯টায় সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।




























