শান্তিগঞ্জে পিআইসি কমিটি গঠনের লক্ষে পাথারিয়া ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের হাওর রক্ষা বাধেঁর গণশুনানী
- Update Time : ০২:৪২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ২০২৩-২০২৪ অর্থবছরে হাওরে ফসল রক্ষা বাঁধ নিমার্ণ ও মেরামত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে পাথারিয়া ও পশ্চিম বীরগাঁও ইউনিয়নের কাউয়াজুড়ি হাওর, খাই হাওর, সাংহাই হাওর ও চাইল্লানি হাওরে কৃষকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. ইয়াছিন খান’র পরিচালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সদস্য জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফয়জুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্য মিজানুর রহমান, এমরান হোসেন, আবদাল মিয়া সহ প্রমূখ।



















