শান্তিগঞ্জে তালামীযের সভায়: মাহে রামাদান কুরআনুল কারীম শেখার শ্রেষ্ঠ সময় : আব্দুল গনি সোহাগ
- Update Time : ০২:০৯:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আব্দুল গনি সোহাগ বলেন, রামাদানের সঙ্গে কুরআনের আর কুরআনের সঙ্গে রামাদানের রয়েছে নিবিড় সম্পর্ক। এ মাসে রাত জেগে নামাজে কুরআন শোনার গভীর আগ্রহ রোজাদারের মধ্যে সৃষ্টি হয়। তাইতো দিনভর রোজা রাখার পরও রাতে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত শুনতে রোজাদার ক্লান্তিবোধ করেন না। এতে রয়েছে রোজাদারের জন্য কুরআন বিষয়ক এক বাস্তব প্রশিক্ষণ। কুরআন অবতীর্ণ’র মাস পবিত্র রামাদানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে ছাত্র-ছাত্রীদের কে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত শিক্ষার জন্য অনুপ্রেরণা দিতে হবে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জের আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসা কনফারেন্স হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজিত ‘মাহে রামাদানের তাৎপর্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সহ-সভাপতি আলিনূর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শান্তিগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওলানা জয়নাল আবেদীন, আক্তাপারা ইসলামিয়া ফাজিল মাদরাসা আরবী প্রভাষক মাওলানা ফখরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল কাশেম সিদ্দিকী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আক্তার হুসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালামীযে ইসলামিয়া জয়কল ইউনিয়ন শাখা’র সভাপতি তোফায়েল আল হাবিব, দরগাপাশা ইউনিয়ন শাখার সভাপতি নুর আহমদ, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাখার সভাপতি মারুফ আহমদ প্রমুখ।


























