০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে তরবিয়তি মজলিসে কোরআনের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে- মোহন

  • Update Time : ১২:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোহন বলেছেন, ইনসাফপূর্ণ- কোরআনের সমাজ তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় খেলাফতের আন্দোলনে সবাইকে কাজ করতে হবে। তিনি শনিবার (১৬ অক্টোবর) খেলাফত মজলিস সুনামগঞ্জের শান্তিগঞ্জে নির্ধারিত কর্মীদের নিয়ে তরবিয়তি মজলিসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। শান্তিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি মাওলানা নুরুল ঈমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তি মজলিসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের অফিস সম্পাদক মাওলানা আলী খাঁন। তরবিয়তি মজলিসে দারসে কোরআন পেশ করেন শান্তিগঞ্জ উপজেলার সহ-সভাপতি মাওলানা ওলিউজ্জামান, বিষয়ভিত্তিক আলোচনা করেন উপজেলার সহ-সভাপতি হাফিজ মাওলানা রশিদ আহমদ। বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু তাজুওয়ার তাজ প্রমূখ। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইউসুফ আলী। তরবিয়তি মজলিসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সংগঠনের নির্ধারিত কর্মীরা অংশ নেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে তরবিয়তি মজলিসে কোরআনের সমাজ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে- মোহন

Update Time : ১২:৫৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১