১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে দক্ষতা প্রশিক্ষণ

  • Update Time : ০৮:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে অধিক গতিশীলতা আনতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫শে আগস্ট) সকাল ১১ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমার সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ। এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ এল এম নজরুল ইসলাম ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার,উজানীগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষিকা ফাতেমা চৌধুরী, গণমাধ্যমকর্মী আবু সাঈদ, শহিদুল ইসলাম রেদুয়ান সহ প্রমুখ। বক্তারা বলেন, ক্ষুদ্রঋণ কেবল দারিদ্র্য বিমোচনের হাতিয়ার নয়, বরং আত্মনির্ভরশীলতা ও নারীর ক্ষমতায়নের একটি কার্যকর মাধ্যম। এজন্য প্রয়োজন সুপরিকল্পিত ঋণ বিতরণ, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা ও সদস্যদের নিয়মিত পরামর্শদান। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এনজিও, সমবায় ও ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমে দক্ষতা প্রশিক্ষণ

Update Time : ০৮:১১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ আগস্ট ২০২৫