০৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে আফজল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতিরণ
- Update Time : ০৪:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: আফজল ফাউন্ডেশন এর পক্ষ থেকে আফজল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডা. শাকিল মুরাদ আফজল’র জন্ম বার্ষিকী উপলক্ষে শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ডা. হাসান বসরী সজলের অর্থায়নে, ডা. তারেক ও ডা. রমা পালের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জের পশ্চিম পাগলা আজমানাবাদ (ইসলামপুর) গ্রামে, অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. শাকিল মুরাদ আফজল’র সভাপতিত্বে, শীত বস্ত্র বিতরণে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও শান্তিগঞ্জ সমাজল্যাণ সংস্থার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম, হযরত আবুবকর (রা.) হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা আবু সাঈদ। আলোনা সভা ও দোয়া মাহফিল শেষে শীত বস্ত্র বিতরণ করেন অতিথি বৃন্দ।























