শান্তিগঞ্জে অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরন করলেন পরিকল্পনা মন্ত্রী
- Update Time : ১২:০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
আল-হেলাল, সুনামগঞ্জ :: পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি,গণতন্ত্রকে অর্থবহ ও জবাবদিহীতামূলক শাসন প্রতিষ্ঠায় বিরোধীদল বিএনপিকে নির্বাচনে আসার জন্য উদাত্ত আহবাণ জানিয়েছেন। তিনি বলেছেন, পবিত্র ইদুল আযহার শিক্ষা নিয়ে রোজা রমজানের তাৎপর্যকে উপলব্ধি করে ধৈর্য্য ও সংযমের পথে এগিয়ে আসুন। আন্দোলনের ভয় দেখিয়ে নাশকতা সৃষ্টি করে ঈদের জামাতে বোমা বিস্ফোরন ঘটিয়ে ক্ষমতায় আসা যাবেনা। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিতাংশু তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. হাসনাত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান বারী সুজন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন ও জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন প্রমুখ।
























