শহীদ বুদ্ধিজীবী দিবসে বিশ্বনাথে উপজেলা আ’লীগের সভা
- Update Time : ১১:৫২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বিশ্বনাথ প্রতিনিধি :: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তফজ্জুল আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী ইরন মিয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য শেখ নূর মিয়া, আওয়ামী লীগ নেতা ধীরাজ নাথ, আবদুর রুপ, তৈমুছ আলী, আখদ্দুছ আলী, আনহার মিয়া, আবদুস ছালাম, শানুর আহমদ জয়দু, রকন মিয়া, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি তাজির আলী, সাংগঠনিক সম্পাদক আরান দেব, শ্রমিক লীগ নেতা মতছির আলী, যুবলীগ নেতা শাহ শহীদুল ইসলাম, জাবেদ আহমদ, মনোহর হোসেন মুন্না, সঞ্চিত আচার্য্য, আবুল কালাম আজাদ, দুলাল মিয়া, লিটন মিয়া, ফুলকাছ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম মিয়া, শামীম আহমদ, রফিক মিয়া, রফিক আলী, সিজিল মিয়া, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রুকন, আবদুর হামিদ, আবিদুর রহমান আবিদ, শিপন আহমদ, জাকির হোসেন প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।





























