শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন, প্রেসক্লাব ও বিভিন্ন দপ্তরের পুষ্পস্তবক অর্পণ
- Update Time : ১২:৪৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও মূলধারার গণমাধ্যম কর্মীদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাব, থানা প্রশাসন, ফায়ার সার্বিস, উপজেলা স্বাস্থ্য বিভাগ, জাগরণী চক্র ফাউন্ডেশন এবং বিভিন্ন দপ্তরের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২:০১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, থানা অফিসার ইনচার্জ(ওসি) আকরাম আলী, উপজেলা স্বাস্থ্য বিভাগের আরএমও ডা. তারেক জামিল অপু,ফায়ার সার্বিস ইনচার্জ, জাগরণী চক্র ফাউন্ডেশন অফিসার, উপজেলার মূলধারার গণমাধ্যম কর্মীদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারেক জামিল অপু, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেলিম খান, থানা অফিসার ইনচার্জ( ওসি) আক্রাম আলী, এসআই সোলেমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, প্রেসক্লাবের ভূমিদাতা পরিবারের সদস্য দোলন কুমার দাস তালুকদার, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য আলাল হোসেন,কুহিনূর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ, সদস্য মামুন আহমেদ, ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ফারিহা জান্নাত স্নেহা ও ১ম শ্রেণীর শিক্ষার্থী তাসনিয়া আনজুম নাফিসা সহ প্রমূখ।




























