শব্দসিঁড়ি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতি বিকাশের জন্য সকলকে এগিয়ে আসার আহবান
- Update Time : ১০:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জ জেলার দিরাইয়ে শব্দসিঁড়ি সাহিত্য ও সংস্কৃতি পরিষদ কর্তৃক আয়োজিত চিত্রাংকন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা নৃত্য এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দুই দিন ব্যাপি অনুষ্ঠান দিরাই পাবলিক মিলনায়তনে সম্পন্ন হয়। শব্দসিঁড়ি প্রকাশনীর প্রকাশিত কবি রফিকুল ইসলামের” অগ্নি মশার” কবি মুহসিনা খাতুন রুমির” গহীনের ডাক” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন শেষে, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব মুজিবুর রহমান মুজিবের সভাপতি ও বাউল শিমুল পালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শব্দসিঁড়ি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বিষিষ্ট কবি ইমামুন ইসলাম রানা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই সরকারি কলেজের অধ্যাপক সন্দীপন দাস, সাবেক সেনা সদস্য, জামালগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল হক, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সরদার খেজুর, পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চৌধুরী, শব্দসিঁড়ি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি কবি মিজানুর রহমান মিজান, সেলিম রেজা, কবি ও সংগঠক, দিরাই ডি এস এস প্রি ক্যাডেট একাডেমীর পরিচালক শাজাহান সিরাজ, পুলক চৌধুরী, কবি গিলমান আলম, কবি সঞ্জয় সহ আরো অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যে দেশের সাহিত্য সংস্কৃতি অঙ্গন যতো উন্নত সে দেশ ততো উন্নত। বিজ্ঞানের উৎকর্ষের যুগে আমাদের প্রিয় ছাত্র ও যুবসমাজ সুস্থ সাহিত্য সংস্কৃতি চর্চার বদলে স্যাটেলাইট সংস্কৃতির দিকে অতি মাত্রায় ঝুকে পড়ছে। ফলে আজ আমাদের সাহিত্য সংস্কৃতির অতীত ঐতিহ্য হারিয়ে যাচ্ছে দিন দিন। নতুন প্রজন্মদের এই নৈতিক অবক্ষয়ের যুগে সুস্থ সাহিত্য সংস্কৃতি চর্চা খুবই প্রয়োজন। শব্দসিঁড়ি সাহিত্য ও সংস্কৃতি পরিষদ তার বিরল দৃষ্টান্ত রেখে যাচ্ছে। সাহিত্য ও সংস্কৃতিকে উজ্জীবিত করার জন্য লেখাপড়ার পাশাপাশি সুস্থ সাহিত্য ও সাংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে। দিরাই পাবলিক মিলনায়তনে পঞ্চম বারের মতো শব্দসিঁড়ি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের এই আয়োজন, সাহিত্য ও সংস্কৃতি বিকাশের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বিত্তবান ও প্রগতিশীল লোকেরা যদি পৃষ্ঠপোষকতায় ভূমিকা রাখেন, তবে কার্যক্রম আরো সুদৃঢ় হবে বলে উল্লেখ করেন। অগ্নি মশাল ও গহীনের ডাক কাব্যগ্রন্থের বহুল প্রচার কামনা করেন। সর্বশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




























